Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

আরবের মরুভূমিতে সবুজের সমারোহ তৈরী করছে প্রবাসী বাংলাদেশীরা

আরবের মরুভূমিতে সবুজের সমারোহ তৈরীতে কাজ করছে প্রবাসী বাংলাদেশীরা।  মাটিকে উর্বর করে ফসল ফলিয়ে স্থানীয় ফলের চাহিদা পূরনে কাজ করছেন তারা।  যেখানে ফলমূল ও শাকসবজির বাগানগুলো এখন পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে সবার কাছে।  বিনোদন কেন্দ্র হিসেবে অনেকেই ঘুরতে যাচ্ছেন এসব বাগানে।  সংগ্রহ করছেন তাজা ফল।

পাথর আর বালির মিশ্রণে মাইলের পর মাইল দেখা মিলে মরুভূমির। স্বাভাবিকের তুলনায় বর্তমানে তাপমাত্রা অনেক বেশি। সেই মরুভূমিকে পানি আর বিভিন্ন জৈব পদার্থ মিশিয়ে বালু মাটিকে উর্বর বানিয়ে, বিভিন্ন ফল-ফলাদি, শাক-সবজি চাষাবাদ করেন বাংলাদেশীসহ অন্যান্য দেশের প্রবাসীরা।

সৌদি আরবের জেদ্দা থেকে ৪০০ কিলোমিটার দূরে আসিফ প্রদেশের জিজান, নাজরান, আলবাহা ও কুনফুদা শহর। সৌদি মালিকানাধীন এই মরুভূমিকে সবুজে পরিণত করেছেন বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধারা। একই মাজারায় ফল, সবজির পাশাপাশি হাস মুরোগি, দুম্বা ও মাছেরও দেখা মেলে সেখানে। পরিবার-পরিজন নিয়ে দেশীয় আমেজে গাছ থেকে তাজা আম সংগ্রহ করতে পেরে আনন্দ প্রকাশ করেন এসব প্রবাসীরা।

একই গাছে বিভিন্ন প্রজাতির আম দেখা মেলে এখানে। আবার কিছু কিছু গাছে সারা বছরই আমের ফলন হয়। বর্তমানে বাগান গুলোতে আম বিক্রি হচ্ছে সৌদি ৪ রিয়াল। যা বাংলাদেশি টাকায় ৯০ থেকে ৯২ টাকা করে। তবে বিভিন্ন দেশ থেকে সারা বছর নানান প্রজাতির আম আসে সৌদি আরবে।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button