লেবাননে রাজনৈতিক অস্থিরতা ও ডলার সংকটে প্রবাসীরা

লেবাননে গত দুই বছর ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও ডলার সংকটে থমকে আছে, প্রবাসী বাংলাদেশিদের জীবন-জীবিকা। অস্বাভাবিক হারে বাড়ছে ডলারের মূল্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও আকাশচুম্বী। এদিকে,ডলার সংকটের কারণে বেশিরভাগ অভিবাসী লেবানন ত্যাগ কোরে দেশে ফিরে যাওয়ায়, কাজের চাহিদা থাকলেও এক থেকে ২০০ ডলারের বেশি আয় করতে পারছেন না কেউ ।
বেকারত্বের অবসান ঘটিয়ে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখছেন, প্রবাসীরা। মা-বাবা, স্ত্রী সন্তান ও স্বজনদের ছেড়ে বছরের পর বছর রেমিটেন্স পাঠাচ্ছেন তারা।
কিন্তু লেবাননে দীর্ঘদিন ধরে চলমান মুদ্রাস্ফীতির কারনে, অনেক কষ্টে আছেন এসব প্রবাসীরা। দেশে থাকা পরিবারের কাছে টাকা না পাঠাতে না পারায় আপনজনদের সাথে সৃষ্টি হয়েছে দূরত্ব।
এ অবস্থা নিরসনে, , বাংলাদেশ সরকারের সহায়তা চেয়েছেন দেশটিতে অর্থকষ্টে থাকা প্রবাসী বাংলাদেশিরা । অনেককেই ধারদেনা বা মূল্যবান সম্পদ বিক্রী করে, দেশে যাওয়ার টিকেটের অর্থ পরিশোধ করতে হয়েছে। এ অবস্থা থেকে কবে মুক্তি মিলবে তা জানেন না, এসব ভাগ্যবিড়ম্বিত মানুষগুলো।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি



