Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সৌদিতে বাংলাদেশী অধ্যুষিত বাজারগুলো ইফতারে জমজমাট

সৌদি আরবে বাংলাদেশী অধ্যুষিত বাজারগুলো এখন ঐতিহ্যবাহী দেশীয় ইফতার সামগ্রীর সমাহারে জমজমাট। ক্রেতাদের আশানুরূপ উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা,অন্যদিকে দেশীয় ইফতার সামগ্রী পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা।

গেলো বছর রমজানে সৌদি আরবে লকডাউন থাকায় পুরোপুরি বন্ধ ছিল ইফতার সামগ্রী বিক্রয়ের এই বাজারগুলো। তবে এ বছর বিধিনিষেধ না থাকায় দেশীয় ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী নিয়ে আবারো জমজমাট বাংলাদেশী অধ্যুষিত ইফতার বাজার।

বাজার ঘুরে দেখা যায় ছোলা, পিয়াজু, বেগুনি, আলুচপ, জিলাপী ,বুরিন্দা, হালিম, বিরিয়ানিসহ সবকিছুই বিক্রি হচ্ছে দেশীয় আমেজে। প্রবাসের মাটিতে দেশীয় স্বাদের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী পেয়ে খুশি এসব প্রবাসীরা।

অন্যদিকে বাজারে ক্রেতা সমাগম দেখে সন্তুষ্টি প্রকাশ করেন বিক্রেতারাও।সৌদি আরবে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রেখেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এসময় পণ্য সামগ্রীর মূল্য সহনীয় পর্যায়ে রাখতে বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি।

সংশ্লিষ্ট খবর

Back to top button