Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

করোনার কারণে অস্ট্রেলিয়ায় প্রবাসীরা সংকটে

জীবিকার তাগিদে অস্ট্রেলিয়ায় বসবাস করেন,বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক। দেশটিতে গিয়ে বিভিন্ন কাজের সাথে নিজেদের সম্পৃক্ত করেছেন তারা।  তবে করোনা পরিস্থিতির কারণে এসব প্রবাসীরা রয়েছেন সংকটে।  এরই মাঝে এসেছে পবিত্র মাহে রমজান।  কিভাবে এই রমজান মাসটি উদযাপন করছেন তারা।

অস্ট্রেলিয়ায় বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি, সেখানে গিয়ে বিভিন্ন সামাজিক কাজের সাথে নিজেদের যুক্ত করেছেন।  এ থেকে আর্থিকভাবে লাভবান না হলেও, সামাজিক দায়বদ্ধতা থেকেই এ কাজের সাথে যুক্ত হয়েছেন তারা।

দেশটিতে বসবাসরত অনেক প্রবাসী, দেশটির বিভিন্ন মসজিদের নানা কাজের সাথে নিজেদের যুক্ত করেছেন।

অস্ট্রেলিয়ার মেলবোর্ণে করোনা আঘাত হানার পর, বেশ কিছুদিন লকডাউন জারি ছিল। এতে অনেক ধর্মপ্রান মুসলমান, অনেক দিন নামাজ আদায় করতে মসজিদে যেতে পারেননি। কিন্তু বর্তমানে তারা স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ আদায় করতে পারছেন।

অস্ট্রেলিয়ায় দেখা যায় ঈদের সময়, মুসলিম কমিউনিটি মত পার্থক্যের কারণে দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। তবে, ভবিষ্যতে এই  মত পার্থক্যের অবসান হবে বলে আশা প্রকাশ করেন, প্রবাসী বিশিষ্টজনেরা।

খুব তাড়াতাড়ি বিশ্ব করোনামুক্ত হয়ে আবার আগের অবস্থায় ফিরে যাবে।  অস্ট্রেলিয়ায় বসবাসরত নাগরিকরা নতুনভাবে সবকিছু পুনরায় শুরু করতে পারবেন এবং সামনের বছরের মাহে রমজান পালন করবেন মহা আড়ম্বড়ে, এমন প্রত্যাশা তাদের।

ডেস্ক রিপোর্ট/বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button