Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

আরব আমিরাতে, অভ্যন্তরীণ ভিসা পরিবর্তন চালুতে বাড়ছে দেশীয় ব্যবসা

সংযুক্ত আরব আমিরাতে, দীর্ঘ ৯বছর পর অভ্যন্তরীণ ভিসা পরিবর্তন চালু হওয়ায়, দেশটিতে বৃদ্ধি পাচ্ছে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠান। নতুন প্রতিষ্ঠান যেমন চালু হচ্ছে, তেমনি প্রয়োজন পড়ছে শ্রমিকের। কিন্ত আমিরাতগামী টিকেটের চড়া মূ্ল্য এবং বাংলাদেশের এয়ারপোর্টে নানা হয়রানির শিকার হচ্ছেন এসব প্রবাসীরা।

দেশের দ্বিতীয় বৃহত্তম রেমিটেন্স প্রেরনকারী দেশ, সংযুক্ত আরব আমিরাত। দেশটিতে গেলো ৯ বছর ভিসা পরিবর্তন বন্ধ ছিল। তবে,অভ্যন্তরীন ভিসা পরিবর্তন ও ভিজিট ভিসায় এসে, ভিসা লাগানোর সুযোগ সৃষ্টি হওয়ায়,প্রতিদিন বাড়ছে নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান। আমিরাতগামী টিকেটের মূ্ল্য চড়া হওয়ায় বিপাকে পড়েছেন,প্রবাসী ব্যবসায়ীরা।

ভারত,পাকিস্তান,নেপাল হতে আমিরাতে আসতে যেখানে খরচ হয় ২০ থেকে ২৫ হাজার টাকা, সেখানে বাংলাদেশ থেকে আসতে প্রবাসীদের গুণতে হচ্ছে, ১লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত। এছাড়া,ভিজিট ভিসায় আসতে যাওয়া বাংলাদেশিরা, বিভিন্ন হয়রানীর শিকার হচ্ছেন এয়ারপোর্টে।

প্রবাসীদের প্রত্যাশা,বিমানের টিকেটের মুল্য হ্রাস ও কন্ট্রাক্ট নামের এয়ারপোর্ট হয়রানীসহ, আমিরাতের শ্রমিক সংকটে  যথাযথ ব্যবস্হা গ্রহন করবেন সরকার।

বাংলাটিভি/ডেস্ক রিপোর্ট

সংশ্লিষ্ট খবর

Back to top button