Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

গ্রীসে করোনায় কর্মহীন হয়ে বিপাকে, অনেক প্রবাসী

গ্রীসে সম্প্রতি মাত্রাতিরিক্ত করোনা রোগী শনাক্ত হওয়ার পর, নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, লকডাউন কিছুটা শিথিল করা হয়েছে। পর্যটন নির্ভর দেশ হওয়ায়, ভ্রমণে ও পর্যটন ক্ষেত্রে, বিশেষ সতর্কতা অনুসরন করা হবে। তবে, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ায়, বিপাকে রয়েছেন দেশটির নাগরিকসহ, অনেক প্রবাসী বাংলাদেশি।

গ্রিসে ৫ এপ্রিল থেকে সকল খুচরা দোকানপাট এবং ১২ এপ্রিল থেকে ২৬ এপ্রিলের মধ্যে, সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।  এছাড়া, ৩ ঘন্টার জন্য এসএমএস দিয়ে শপিংয়ে যাওয়া যাবে।

মাসের পর মাস গ্রীসে ক্যাটারিং বিভাগ এবং সকল রেস্তোরা ও কফি শপ বন্ধ থাকায়, স্থানীয় গ্রিকসহ, প্রবাসী বাংলাদেশী রেস্তোরা মালিকরা, বেশ বিপাকে আছেন।  করোনা সংক্রমন কিছুটা কমে গেলে, আগামী ১৫ এপ্রিল বিশেষ উৎসব প্যাসখা বা ইস্টার হলিডে সামনে রেখে, রেস্তোরাগুলো খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, দেশটির মিনিমার্কেটের ব্যবসায়ীরা, তাদের ব্যবসার নাজুক অবস্থার কথা তুলে ধরেন।

মহামারী ছড়িয়ে যাওয়ার বিরুদ্ধে ব্যবস্থাগুলো সহজ করার বিষয়ে, পরবর্তী পদক্ষেপটি খুব সাবধানতার সাথে নেয়া উচিত বলে মনে করেন, গ্রিক সরকারসহ দেশটির বিশেষজ্ঞরা।  অন্যদিকে, দীর্ঘ এক বছর বন্ধ থাকার কারনে, সরকারি আয়করসহ, দোকান ভাড়া মওকুফের দাবি জানিয়েছেন, খুচরা মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা।

ডেস্ক রিপোর্ট/ বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button