Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে, ভার্চুয়াল আলোচনা

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা সঞ্চালনা করেন, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন,এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূত আলি সুলাইমান আল-সাঈদ। এছাড়া আলোচনা অনুষ্ঠানে অংশ নেন, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ড . আতিউর রহমান।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত শুভেচ্ছা ভিডিও বার্তা প্রদর্শিত হয়। পরে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান, অংশগ্রহনকারী সকল অতিথিবৃন্দকে তাদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

বাংলাটিভি/বিশ্ববাংলা/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button