বিশ্ববাংলা
লাল-সবুজের আলোয় আলোকিত অস্ট্রেলিয়া

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রথমবারের মতো লাল-সবুজের পতাকার রঙের আদলে আলোকিত করা হয়েছে অস্ট্রেলিয়ার দুটি গুরুত্বপূর্ণ স্থাপত্যে। সোমবার কুইন্সল্যান্ড রাজ্যের ব্রিজবেন স্টোরি ও ভিক্টোরিয়া নামের দুটি ব্রিজে এ আলোকসজ্জা করা হয়।
এ দিন বিকেল থেকেই গৌরবময় এ দৃশ্যের সাক্ষী হতে ব্রিজগুলোর সামনে পতাকা আর লাল-সবুজ পোশাকের সাজে স্থানীয় বাংলাদেশিরা উপস্থিত হন। আলোকসজ্জার আগে সবার অংশগ্রহণে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।ব্রিসবেন সিটি কাউন্সিলের সহায়তায় এ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন ব্রিসবেন ইনক।
ইনক এর ড. জিশু দাস গুপ্ত, ব্যাবের সভাপতি মুনির রহমান, সহ-সভাপতি মো. মাসুদ ইফতেখারুল আলম এবং নির্বাহী সদস্য রোমেন ইসলাম, জাহাঙ্গীর হোসেন, তাহসিন আলী, নিপু খান ও ফারজানা জাহানের তত্ত্বাবধানে এ অনুষ্ঠান শেষ হয়।



