Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

অভিবাসীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন অঞ্চলে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়, স্থানীয়দের মাঝে যেন ভাইরাসটি ছড়িয়ে না পড়ে, সেজন্য বৈধ-অবৈধ অভিবাসীদের ২২ মার্চের মধ্যে বাধ্যতামূলক ফ্রি করোনা পরীক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে।

গিয়ংগি প্রদেশে ৩১টি অঞ্চল রয়েছে। যেখানে মোট জনসংখ্যার এক চতুর্থাংশ কোরিয়ানদের বসবাস। সরকার ঘোষিত বিদেশি কর্মীদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করার জন্য,এলাকাগুলোতো রেড জোন ঘোষণা করা হয়েছে।

প্রশাসনিক এক আদেশে বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে করোনা পরীক্ষা না করলে, বিশ লাখ ওন বা ১৭৭৪ মার্কিন ডলারের বেশি জরিমানা হতে পারে। করোনা পরীক্ষা কেন্দ্রে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে, হাজার হাজার প্রবাসী পরীক্ষা করাতে গেছেন।

এর আগে সিউল অঞ্চলের বিদেশি কর্মীদের মাধ্যমে যেন করোনাভাইরাস ছড়িয়ে যেতে না পারে, সেজন্য, ১৭ থেকে ৩১ মার্চের মধ্যে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করাতে আদেশ জারি করেছিল, সিউল সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button