Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দ. আফ্রিকায় বাংলাদেশিকে শ্বাসরোধে হত্যা

দক্ষিণ আফ্রিকায় খন্দকার আবদুর রহিম নামে এক প্রবাসী বাংলাদেশিকে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গেলো ১৫ মার্চ দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের মাগোবিস্টাব গ্রামে, তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে হত্যা করা হয়।

স্থানীয় বাংলাদেশিরা জানান, দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের মাফিকিং শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাগোবিস্টাব নামক গ্রামে ব্যবসা করতেন রহিম। ঐদিন রাতে কয়েকজন অজ্ঞাত কৃষ্ণাঙ্গ দোকানে ঢুকে এই বাংলাদেশির হাত-পা বেঁধে শ্বাসরোধ করে, মৃত্যু নিশ্চিতের পর, দোকানে লাশ ফেলে চলে যায়।

পরে পুলিশ এসে লাশ উদ্ধার কোরে হাসপাতাল মর্গে পাঠায়। নিহত আবদুর রহিমের বাড়ি, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চামারি ফতেহপুর গ্রামে।

সংশ্লিষ্ট খবর

Back to top button