Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাংলাদেশে টিকার ফলাফল পরীক্ষার পরামর্শ

বাংলাদেশের নাগরিকদের উপর টিকা কতটা কাজ করছে তার ফলাফল পরীক্ষার পরামর্শ দিয়েছেন দুই কানাডীয়ান বিশেষজ্ঞ। কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগরের সঞ্চালনায় টরন্টো থেকে ভার্চ্যুয়ালি ‘করোনার টিকা নিয়ে যতো প্রশ্ন’ শীর্ষক আলোচনায় তারা এ মতামত দেন।

আলোচনায় অংশ নেয়া দু’জন হলেন, ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটির প্যাথোলোজি ও ল্যাবরেটরি মেডিসিন বিভাগের ক্লিনিক্যাল অধ্যাপক এবং ব্রিটিশ কলম্বিয়া সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের পাবলিক হেলথ ল্যাবরেটরির যুনুটিক ও ইমার্জিং প্যাথোজেন প্রোগ্রামের প্রধান ড. মোহাম্মদ মোর্শেদ এবং মন্ট্রিয়ল ভিত্তিক একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত অণুজীব বিজ্ঞানী ড. শোয়েব সাঈদ।

তারা জানান, সেরামের কোভিডশিল্ড টিকাটিই কানাডায় নাগরিকদের দেয়া হচ্ছে। এই টিকা সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছেন দেশটির সরকার। বাংলাদেশ এবং কানাডা একই কোভিডশিল্ড টিকা দিচ্ছে।

ফলে টিকা নিয়ে কারো মনেই কোনো ধরনের সংশয় থাকা উচিৎ নয়। তাই বাংলাদেশে কোভিডের টিকা দেয়ার পর তার কার্যকারীতা নিবিড়ভাবে মনিটরিং করা জরুরি।

সংশ্লিষ্ট খবর

Back to top button