Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দ. আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। বুধবার প্রদেশের সোয়াইজার রেনেকে এলাকার আমালিয়া রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গোপালগঞ্জের ইকবাল হোসেন ও বরিশালের মো. লালন মিয়া। এছাড়া আহত হয়েছেন, মৌলভীবাজারের মুহাম্মদ সৌরভ, সিলেট শহরের নাজিম হুসেইন ও বিশ্বনাথ উপজেলার মুহাম্মদ রহমত আলী। বর্তমানে তারা স্থানীয় ক্লার্সডর্প হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয়রা জানান, পাইকারি বাজার থেকে মালামাল কিনে দোকানে ফিরছিলেন ওই পাঁচ বাংলাদেশি। পথে সোয়াইজার রেনেকে এলাকায় তাদের গাড়ি উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট খবর

Back to top button