Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বুর্জ খলিফায় বঙ্গবন্ধু’র ছবি

বিশ্বের সর্বোচ্চ উচ্চতার টাওয়ার বুর্জ খলিফায় প্রদর্শন করা হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি।

জানা গেছে, ১৭ মার্চ আরব আমিরাতের বাণিজ্যিক শহর দুবাইয়ে অবস্থিত ২ হাজার ৭১৬ ফুট উচ্চতার এ ভবনটিতে বঙ্গবন্ধুর ছবি দেখা যাবে। আমিরাতের রাস আল খাইমায় আয়োজিত এক অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের ডেপুটি কনসাল শহিদুল ইসলাম বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বিষয়টি অবগত করেন।

দেশটিতে দুই দেশের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি নেয়া হচ্ছে। এছাড়া, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের সূচিপত্র তৈরি করছে।

দূতাবাস এবং কনস্যুলেটে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণজয়ন্তী উদযাপনের কথা রয়েছে। আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য এটি হবে বিশেষ আকর্ষণ।

সংশ্লিষ্ট খবর

Back to top button