Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দেশে ফিরছে আরো ৪৩০ লেবানন প্রবাসী

করোনায় দীর্ঘ মেয়াদী লকডাউন, রাজনৈতিক অস্থিরতা ও ডলারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় সোমবার লেবানন থেকে ১০ম ধাপে নিজ দেশে ফিরছে আরো ৪৩০ বাংলাদেশি। রোববার বৈরুতের ক্লাসিকো ষ্টেডিয়ামে তাদের সবার হাতে বিমান টিকেট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস।

এসময় বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ১৫ মার্চ সোমবার রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে মঙ্গলবার সকালে তারা বাংলাদেশে পৌঁছুবে বলে জানায় দূতাবাস।

অভিবাসীরা জেল জরিমানা ছাড়া স্বল্প সময়ে নিজ দেশে ফেরার সুযোগ পেয়ে রাষ্ট্রদূতসহ দূতাবাসের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। লেবাননে বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচীর আওতায় প্রায় সাড়ে ৫ হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি দূতাবাসে স্বেচ্ছায় নাম নিবন্ধন করে।

এর আগে বাংলাদেশ বিমানের ৯টি বিশেষ ফ্লাইটে ৩ হাজার ৮২৪ জন বাংলাদেশি দেশে ফিরে এসেছে। আগামী ১৮ মার্চ আরো একটি বিশেষ ফ্লাইট রয়েছে বলে দূতাবাস জানায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button