Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

লেবাননে করোনায় বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু

লেবাননে করোনায় আক্রান্ত হয়ে রুমা বেগম নামে এক বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু হয়েছে। স্থানীয় রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের হিমঘরে আছে।

জানা যায়, রুমা বেগম ২০১৭ সালে গৃহকর্মীর ভিসায় বৈধভাবে লেবাননে গেলেও পরে অবৈধ হয়ে যান। তিনি বৈরুতের হামরা এলাকায় এক বাসায় কাজ করতেন। সেখানে বাসার গৃহকর্তাসহ সবাই করোনায় আক্রান্ত হলে তিনি নিজেও আক্রান্ত হন।

পরে বাসার গৃহকর্তা তাকে বাসা থেকে বের করে দিলে তিনি মারলিয়াস এলাকার এক কক্ষে আশ্রয় নেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে, গত ২১ ফেব্রুয়ারী বাংলাদেশ দূতাবাসের সহায়তায় স্থানীয় রফিক হারিরি হাসপাতালে ভর্তি হন।

প্রায় ২২ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর, রোববার মারা যান তিনি। রুমা বেগমের বাড়ি বাংলাদেশে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার মুগারচর গ্রামে। তার বাবার নাম বাবর আলী।

 বাবু সাহা, লেবানন প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button