আবারও প্রাণ ফিরতে শুরু করেছে কাতার প্রবাসী ব্যবসায়ীরা

করোনার প্রকোপ কমে গেলে, দেশের অর্থনীতিতে আবারও বড় ধরণের ভূমিকা রাখতে পারবে বলে জানিয়েছেন, কাতার প্রবাসী ব্যবসায়ীরা। দেশটিতে কর্মী সংকট রয়েছে জানিয়ে, ব্যবসায়ীদের শ্রম মন্ত্রণালয়ে যোগাযোগের মাধ্যমে সমস্যা সমাধানের কথাও জানান তারা।
অভিবাসী ও স্থানীয় নাগরিক মিলিয়ে, ২৬ লাখেরও বেশি জনসংখ্যার দেশ কাতার। এর মধ্যে চার লাখের বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এসব প্রবাসীরা দেশটিতে বিভিন্নরকম ব্যবসা করে আসছে। বৈশ্বিক মহামারী করোনার কারণে, ব্যবসার চরম ক্ষতির সম্মুখিন হতে হয় কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের। তবে, বর্তমান পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায়, আবারও প্রাণ ফিরতে শুরু করেছে, ব্যবসা বানিজ্যে।
করোনা সংকট কেটে গেলে, দেশের অর্থনীতিতে আবারও বড় ধরণের ভূমিকা রাখতে পারবেন প্রবাসী ব্যবসায়ীরা। যেসব কাতার প্রবাসীরা নিজ দেশে আটকে রয়েছেন, তাদের ফিরিয়ে আনতে, ব্যবসায়ীদের শ্রম মন্ত্রণালয়ে যোগাযোগের পরামর্শ দিয়েছেন, বাংলাদেশ কমিউনিটি কাতারের সাধারণ সম্পাদক।
বাংলাদেশ থেকে পণ্য নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরেন, প্রবাসী ব্যবসায়ীরা। সরকারের পক্ষ থেকে প্রণোদনার মাধ্যমে বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা পাচ্ছেন বলে জানায় তারা।
ডেস্ক নিউজ, বাংলা টিভি



