Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

‘সন্ত্রাসমুক্ত বিশ্বের জন্য আন্তর্জাতিক সংহতির আহ্বান’

সন্ত্রাসমুক্ত বিশ্বের জন্য, বৃহত্তর আন্তর্জাতিক সংহতির আহ্বান জানিয়েছেন, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। জাতিসংঘের বৈশ্বিক সন্ত্রাস দমন কৌশলের উচ্চ পর্যায়ের প্লেনারি সভায় বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অটল রাষ্ট্রীয় নীতি রয়েছে উল্লেখ কোরে রাষ্ট্রদূত বলেন, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য, সন্ত্রাসবাদ একটি বড় হুমকি। তাই যেকোনো ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজন, আন্তর্জাতিক সংহতি ও সকল স্তরে একতাবদ্ধ প্রচেষ্টা।

বৈশ্বিক সন্ত্রাস দমন কৌশল বাস্তবায়নে, কোভিড-১৯ এর প্রভাব বিষয়ক মহাসচিবের প্রতিবেদনটিকে, স্বাগত জানান রাষ্ট্রদূত।

এসময় সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য, জাতিসংঘ সদস্য দেশসমূহের মধ্যে, নিবিড় আন্তর্জাতিক সহযোগিতা সৃষ্টি ও পারস্পরিক আইনি সহায়তা প্রদানেরও আহ্বান জানান, রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

সংশ্লিষ্ট খবর

Back to top button