Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

করোনা: ইতালির ১০ অঞ্চলকে রেড জোন ঘোষণা

করোনা প্রাদুর্ভাবের কারণে, ইতালির ১০ অঞ্চলকে রেড জোন ঘোষণা করায় আতংকিত হয়ে পড়েছেন, প্রবাসীরা।

দেশটিতে করোনা সংক্রমণ বাড়তে থাকায়, ১০টি অঞ্চলকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া, রেড জোনের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। পাশাপাশি বন্ধ থাকবে, বার রেস্টুরেন্ট এবং পানশালাও। ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর ছড়িয়ে পড়ায়, অন্যান্য দেশের মতো অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে, ইতালির সাধারণ মানুষের মধ্যেও দেখা দেয় আতঙ্ক।

দেশটির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘী জোর বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা কার্যক্রম অব্যাহত থাকবে। সন্দেহের কারণে টিকাটির একটি লট ব্লক করা হয়েছে বলেও জানান, তিনি। তবে সরকারের এমন সিদ্ধান্তে, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিকে, ইতালীয় কর্তৃপক্ষ জনসন অ্যান্ড জনসন ভ্যাকসিনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে‌। খুব শিগগিরই ভ্যাকসিনটি প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button