Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল নোমান নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ওমানের সালালাহ নগরীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজনেরা জানায়, নোমান সালালাহ নগরীর সড়কে হাঁটার সময়, পেছন থেকে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ওহিদুর রহমানের নতুন বাড়ির ওহিদুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল নোমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button