Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ইতালিতে বৈধ হতে ১৮ হাজারের বেশি বাংলাদেশির আবেদন

ইতালিতে বৈধ অধিবাসী হতে আবেদন করেছে ১৮ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৭ হাজারের মতো অভিবাসী বৈধ হওয়ার আবেদন করেছেন।

দেশটিতে করোনায় ভেঙে পড়া অর্থনীতিতে কাজ হারিয়েছেন লাখ লাখ মানুষ। এরমধ্যেই দেশটিতে বৈধ হওয়ার অপেক্ষায় রয়েছেন হাজার হাজার অভিবাসী। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৭ হাজারের মতো অভিবাসী বৈধ হওয়ার আবেদন করেছেন। যার মধ্যে বাংলাদেশির সংখ্যা ১৮ হাজার ৩শ’ ২৪ জন।

আবেদনপত্র জমা দেয়ার কয়েক মাস পার হলেও সুখবর মেলেনি এ সব অভিবাসীর। তবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে অবৈধ অভিবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button