বিশ্ববাংলা
আটকেপড়া প্রবাসীদের মালয়েশিয়ায় প্রবেশের সুযোগ

মালয়েশিয়া থেকে ছুটিতে এসে দেশে আটকেপড়া সকল প্রবাসীদের মাই ট্রাভেলস পাস এপসের মাধ্যমে, নিয়োগকর্তার আবেদনের প্রেক্ষিতে, দেশটির ইমিগ্রেশন বিভাগ ও শ্রম মন্ত্রালয়ের বিবেচনা শেষে অনুমতি সাপেক্ষে, দেশটিতে প্রবেশের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন, মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মোঃ গোলাম সারওয়ার।
এসময় তিনি আরও বলেন, এই মাই ট্রাভেলস পাস এপের মাধ্যমের শুধুমাত্র নিয়োগ কর্তা আবেদন করতে পারবেন। তবে অন্য কোন মাধ্যমে বা দূতাবাসের পক্ষে সম্ভব নয়।



