Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

‘রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি’

রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি। সৌদি আরব সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জেদ্দায় ওআইসি মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিনের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেয়া হয়।

সোমবার সংস্থাটির সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওআইসির আফ্রিকান সদস্য দেশগুলোতে যৌথ কৃষি প্রকল্পে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোতে খাদ্য নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দেন।

এসব কৃষি প্রকল্পে বাংলাদেশ তার দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তি জ্ঞান সরবরাহ করতে পারে বলেও তিনি জানান। এ সময় মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে, তিনি ওআইসির আওতায় প্রকল্পটি বাস্তবায়নের প্রক্রিয়া খুঁজে দেখবেন বলে জানান।

এছাড়াও বৈঠকে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য ওআইসি কীভাবে আরও জোরদার ভূমিকা রাখতে পারে, তা নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button