বিশ্ববাংলা
বহুমাত্রিক সংকটে প্রায় এক কোটি প্রবাসী

করোনায় বহুমাত্রিক সংকটে অনিশ্চয়তায় পড়েছে বিদেশে থাকা প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশি। গত ৭ মার্চ বাংলাদেশ প্রেস ক্লাব অব মালয়েশিয়ার আয়োজনে ‘মালয়েশিয়ায় নতুন করে বৈধতা ও ছুটিতে থাকা প্রবাসীদের বাস্তবতা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা জানায়।
এ সময় আলোচকরা জানান, করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, আবার কবে তারা কাজে যোগ দিতে পারবেন তা আদৗ জানেন না তারা। এ অবস্থায় আগামীতে কিভাবে পরিবার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে অনেক প্রবাসী।
প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় অংশ নেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বায়রা’র যুগ্ন-মহাসচিব অ্যাডভোকেট সাজ্জাদ হোসাইন সোহেল, মো. রবিউল হক,আবু তাহির, অমিত হাসান রবিন, আহমাদুল কবির।



