বাড়ছে না নিষেধাজ্ঞার মেয়াদ, স্বস্তিতে বাংলাদেশি ব্যবসায়ীরা

সৌদি আরবে করোনা নিষেধাজ্ঞার সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে, দেশটির সংশ্লিষ্ট বিভাগ। গেল ৪ ফেব্রুয়ারি থেকে ৭ই মার্চ পর্যন্ত, এ বিধিনিষেধ দেয়া হয়েছিল।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দু’দফায় নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়ে সবধরনের গণ-জমায়েত ও রেস্টুরেন্টে, খাবার পরিবেশন বন্ধ থাকলেও, নতুন করে এ নিষেধাজ্ঞার মেয়াদ আর বাড়ানো হবে না। নিষেধাজ্ঞা শিথিলে ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা করছেন, বাংলাদেশি ব্যবসায়ীরাও।
দেশটিতে বসবাস করা বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলে, লোকসান পুষিয়ে নেয়া সম্ভব। নতুন এ ঘোষণার ফলে, সিনেমা, খেলাধুলা ও বিনোদন কেন্দ্রগুলোতে বিধিনিষেধ উঠে যাবে।
এছাড়াও, রেস্টুরেন্টে সরাসরি খাবার পরিবেশনে আর কোন বাঁধা থাকবে না। তবে, সব ক্ষেত্রে করোনা সতর্কতার নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে, দেশটির প্রশাসন।



