Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দোহায় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

কাতারের দোহায় আল আমিন নামে এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার রাস্তা সংস্কারের সময়, একটি পাঁচ টন ওজনের রিং বসানোর সময়, তার ওপর পড়লে, শরীরের বেশ কিছু অংশ থেতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে গত বছর কাতারে যান, আল আমিন।

দোহায় “আরআইডিজিই কন্সট্রাকশন” নামে একটি বেসরকারী নির্মাণ কোম্পানির শ্রমিক ছিলেন তিনি। তার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মুসলিম পাড়া গ্রামে।

সংশ্লিষ্ট খবর

Back to top button