Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে ৫ দিনব্যাপী কনস্যুলার সেবা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে, ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করা হয়।

মিশিগানের বাংলা টাউন খ্যাত ‘হ্যামট্রামেক সিটি’র কাবাব হাউসে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, মিশিগানে বসবাসরত বাংলাদেশিদের এই সেবা প্রদান করা হয়।

বাংলাদেশ দূতাবাসের সেবা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন, হ্যামট্রামিক সিটি পুলিশ কর্তৃপক্ষ। সেবার মধ্যে ছিল ডিজিটাল পাসপোর্ট  তৈরি এবং নবায়ন, নো ভিসা রি-কোয়ার্ড, পাওয়ার অব এ্যাটর্নি ও দ্বৈত নাগরিকত্ব সনদ প্রদানসহ অন্যান্য জরুরি সেবা। মিশিগান স্টেট গভর্নর জারিকৃত স্বাস্থ্যবিধি মেনে সেবা কার্যক্রম সম্পন্ন করা হয়।

জানা যায়, ২০১৯ সালের পরে, মিশিগানে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা প্রদান করা যায়নি। করোনা পরিস্থিতির কারণে, প্রতি বছরের মত দূতাবাস গত বছর সেবা দিতে না পারলেও, এবার পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায়, সেবা প্রদান করা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button