Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

কুয়েতে সড়ক দুর্ঘটনায় তামিম মিয়া নামে এক বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দেশটির আল আযহার মেডিকেল কলেজ হাসপাতালে, চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের স্বজনরা জানান, আল আযহার আতাইমা হাইওয়েতে মোটরসাইকেল চালাচ্ছিলেন তামিম। এসময় পেছন থেকে আসা একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসাধীন অবস্থায় প্রায় এক সপ্তাহ পর, বুধবার তার মৃত্যু হয়। নিহত তামিম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদরের, ঘোনাপাড়া গ্রামের ব্যবসায়ী জুয়েল মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট খবর

Back to top button