Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা প্রদানের আহবান

বাংলাদেশে ছুটিতে এসে আটকা পরা সকল প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে যেন টিকা প্রদান করা হয়, এমন দাবি জানিয়েছেন, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার নেতৃবৃন্দ। বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার নিয়মিত আয়োজন ‘নতুন শ্রম বাজার ও ছুটিতে থাকা প্রবাসীদের বাস্তবতা ‘’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় এ দাবি করেন নেতারা।

প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও বাংলা টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ছিলেন, ফোরাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বায়রার সাবেক সাংস্কৃতিক সচিব কে এম মোবারক উল্ল্যাহ, বাংলা ভিশনের অভিবাসন বিষয়ক সাংবাদি্ক মিরাজ হোসেন গাজী, বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি শেখ আহমাদুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও বাংলাদেশ ষ্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট কবি জহির শাদাত।

সভায় প্রধান আলোচক হিসেবে অংশ নেন, এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব।  তিনি তার বক্তব্যে সরকারের কাছে প্রবাসীদের হয়ে দাবি রাখার আশা ব্যক্ত করেন যাতে, বাংলাদেশে সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধিদের পাশাপাশি ছুটিতে এসে আটকা পড়া প্রবাসীদের অগ্রধিকার ভিওিতে করোনা টিকা প্রদান করা হয়।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে অনেক দেশই ছুটিতে থাকা কর্মীদের ফিরিয়ে নেয়ার সুযোগ দিতে পারে।  সে ক্ষেত্রে টিকা দেয়া থাকলে, তাদের জন্য অনেকটা সহজতর হবে বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button