Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মদিনায় অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে

সৌদি আরবের মদিনায় সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আমিনুল ইসলাম, পাঁচ বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছেন। অপরজনের পরিচয় স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা যায়।

নিহতরা হলেন, মিজানুর রহমান, মো. আরাফাত হোসেন মানিক, ইসহাক মিয়া, আব্দুল আজিজ ও রফিক উদ্দিন। এদের মধ্যে মিজান ও আরাফাত সহোদর।

এছাড়া স্থানীয় প্রবাসীদের থেকে জানা অপর নিহত ব্যাক্তির নাম সাইফুল ইসলাম। তাদের মৃত্যুতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রাষ্ট্রদূত বলেন, মৃতদের ক্ষতিপূরণ আদায়ে, সর্বোচ্চ চেষ্টা করা হবে। এসময় রাষ্ট্রদূত জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলরকে ঘটনাস্থল পরিদর্শন করে, দূতাবাসকে অবহিত করার নির্দেশ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button