Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

ওমানে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু

ওমানে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক  মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।শনিবার দেশটির দুকুমের একটি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, মো. ওমর ফারুক, মিনহাজ, মামুন, মিলাদ ও রুবেল। তারা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। জানা গেছে, আরব সাগর থেকে মাছ ধরে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনায় ঘটে।

গাড়িতে ১০ জন প্রবাসী বাংলাদেশি ছিলেন। এর মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া বাকি পাঁচজন হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সংশ্লিষ্ট খবর

Back to top button