Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

জার্মানে জয়নুল সিকদার, লন্ডনে এম এ গনি মারা গেছেন

সিকদার গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার মারা গেছেন। দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

সিকদার গ্রুপের পরিচালক সৈয়দ কামরুল ইসলাম জানান, এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বলেন, জয়নুল হক সিকদার একজন সফল উদ্যোক্তা হিসেবে দেশের ব্যবসা বাণিজ্য এবং শিল্প উন্নয়নের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

তার হাতেগড়া বিভিন্ন প্রতিষ্ঠানে হাজারো মানুষের কর্মসংস্থান এবং আর্থ-সামাজিক উন্নয়নে অবদান তাকে এ প্রজন্মের উদ্যোক্তাদের অনুপ্রেরণা হিসেবে বাঁচিয়ে রাখবে।

অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্ব ইউরোপ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির উপদেষ্টা, লন্ডন প্রবাসী প্রবীন আওয়ামী লীগ নেতা এম এ গনি বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এম এ গণির মৃত্যুতে শোক জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্য মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। শোক প্রকাশ করেছেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

তারা এম এ গণির বিদেহী আত্মার মাগফিরাত কামনা কোরে, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button