Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাংলাদেশের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল বন্ধ করল মিয়ানমার

বাংলাদেশের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস, বন্ধ করে দিয়েছে মিয়ানমার। মিয়ানমার সিভিল এভিয়েশন এক চিঠিতে, বাংলাদেশ সিভিল এভিয়েশনকে এ ব্যাপারে অবহিত করেছে।

এতে, বাংলাদেশ থেকে মিয়ানমারের আকাশসীমা ব্যবহার করে, যেসব বিমান থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, ইন্দোনেশিয়াসহ, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায়, তারা মিয়ানমারের এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে কোনো ধরনের নির্দেশনা পাবে না।

এছাড়াও জানা গেছে, রাডার ও এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস বন্ধের, কোনো কারণ উল্লেখ না করলেও, আপাতত সবদেশের সাথেই বিমান চলাচল বন্ধ রেখেছে মিয়ানমার।

এ পরিস্থিতিতে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, মিয়ানমারের আকাশসীমা অতিক্রমকারী সব বিমানকে, বাংলাদেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিট থেকে, পার্শ্ববর্তী দেশ ভারতের এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিটের সঙ্গে সমন্বয় কোরে, সুষ্ঠু ও নিরাপদ এয়ার ট্রাফিক কন্ট্রোল সার্ভিস প্রদান করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button