Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

দুবাইয়ে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের ‘রোড শো’

প্রবাসী ও বিদেশিদের, বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করতে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে, চার দিনব্যাপী ‘রোড শো’ শুরু হয়েছে।

জানা গেছে, বিদেশে B S E C কর্তৃক আয়োজিত, প্রথম রোড শো’র নাম দেয়া হয়েছে, ‘রাইজিং অব বেঙ্গল টাইগার পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’। রোড শো’র শেষ দিন, ১২ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হবে, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক। বিনিয়োগকারীদের ছোট ছোট গ্রুপ অংশ নেবে বলেও জানানো হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে মঙ্গলবার বিএসইসির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত উল ইসলাম, নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান ও মোহাম্মদ রেজাউল করিম।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বহুজাতিক কোম্পানি তালিকাভুক্ত হলে শেয়ারবাজার শক্তিশালী হয়। কিন্তু তালিকাভুক্তির জন্য কর ছাড় দেওয়া উচিত। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত হলে তাদের রুলস রেগুলেশন মানতে ২ থেকে ৩ শতাংশ আরও খরচ বেড়ে যাবে। এতে তারা তালিকাভুক্তির আগ্রহ হারিয়ে ফেলছে। তাছাড়া বহুজাতিক কোম্পানিগুলোর টাকার প্রয়োজন হয় না। কারণ তাদের অতিরিক্ত অর্থ রয়েছে। যে কারণে তাদের কিছু প্রণোদনা দিতে হয়।

এ ক্ষেত্রে একমাত্র উপায় কর ছাড়। বর্তমানে শেয়ারবাজারে এবং বাইরে কোম্পানির করপোরেট করের ব্যবধান সাড়ে ৭ শতাংশ। এতে বহুজাতিক কোম্পানি তালিকাভুক্তির আগ্রহ হারিয়ে ফেলছে। ফলে এই ব্যবধান ১৫ শতাংশ করা হলে তারা তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে আগ্রহী হবে।

দুবাইয়ের অনুষ্ঠানের ব্যাপারে শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, এই আয়োজনকে রোড-শো বলা হচ্ছে। কিন্তু এটি সচরাচর ঘটে যাওয়া রোড শোর মতো নয়। এবারের অনুষ্ঠানে বিদেশি এবং প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের দেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে কিছু বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button