Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বিভিন্ন ক্যাটাগরিতে প্রবাসীদের কুয়েতে প্রবেশের সুযোগ

কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে যাওয়ায়, এর বিস্তার ঠেকানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার।

বর্তমানে ৩৫ দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তবে দেশটির নানাক্ষেত্রে প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে, বিভিন্ন ক্যাটাগরির প্রবাসীদের কুয়েত প্রবেশে সুযোগ করে দেওয়া হচ্ছে।

এদিকে, রোববার স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস সিভিল এভিয়েশনের মহাপরিচালকের বরাত দিয়ে জানায়, ৭ ফেব্রুয়ারি থেকে কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞাকৃত দেশের ৪ ক্যাটাগরির প্রবাসীরা কুয়েত প্রবেশ করতে পারবেন।

তারা হলেন, কূটনৈতিক মিশনের কূটনীতিক, সরকারী স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত স্বাস্থ্যকর্মী, গৃহকর্মীসহ, সেসব পেশায় নিয়োজিত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button