Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

শ্রমিক নেবে না মালয়েশিয়া!

করোনাভাইরাস নির্মূল না হওয়া পর্যন্ত বিদেশি শ্রমিক নেবে না মালয়েশিয়া। রোববার দেশটির ফেলডা ইনাস উতারায় মরিচের একটি পাইলট প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটিই বলেছেন উদ্ভিদ শিল্প ও পণ্যমন্ত্রী দাতুক ডা. মোহাম্মদ খায়রুদ্দীন আমান রাজালী।

তিনি বলেন, সরকার করোনা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুসরণকারী সংস্থাগুলির আবাসন সরবরাহের সক্ষমতাও মূল্যায়ন করছে। যাতে করে বিদেশি কর্মীনির্ভর যে কয়টি সেক্টর রয়েছে তাতে কোনও প্রাদুর্ভাব না ঘটে তা নিশ্চিত করার জন্য কঠোর এসওপি চলছে।

এটি সফল হলে সরকার বিবেচনা করবে বিদেশি শ্রমিক নিয়োগে। তবে সবক্ষেত্রেই মালয়েশিয়ান কর্মীদের প্রধান্য দেয়া হবে। সরকার কিছু সেক্টরে শূন্যপদ পূরণের জন্য অবৈধ অভিবাসীদের নিয়োগ দিয়ে পুনরুদ্ধার কর্মসূচিও গ্রহণ করবে বলে জানিয়েছেন মন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button