Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

মিথ্যা মামলায় হয়রানির শিকার প্রবাসী

দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে দেশের মাটিতে ব্যবসা করে, নিজ পরিবার নিয়ে ভাল থাকতে চেয়েছিলেন, গ্রীস প্রবাসী দ্বীন ইসলাম। পাওনা টাকার জন্য মামলা করে নিজেই এখন পালিয়ে বেড়াচ্ছেন দেনাদার সৌদি প্রবাসীর মেয়ের দেয়া ধর্ষণ মামলায়।

গ্রীস প্রবাসীর দাবী, বাড়ী করতে চেকের মাধ্যমে মালামাল ক্রয় করেন, সৌদী প্রবাসী। কিন্তু সেই চেক ডিজঅনার হলে মামলা করেন গ্রীস প্রবাসী। এতে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দায়ের করা হয়। প্রশাসন বলছে, আসামী আগাম জামিনে রয়েছে,তদন্ত শেষে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে।

মাদারীপুর সদর উপজেলা ছিলারচর ইউনিয়নের কালিতলা বাজেরের গ্রীস প্রবাসীর নিজ প্রতিষ্ঠান আমেনা ট্রেডার্স থেকে একই ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সৌদি প্রবাসীকে, ঘর নির্মানের জন্য গেলো এক বছরে প্রায় ১৫লক্ষ টাকা বাকিতে মালামাল দেন।

তবে একাধিকবার পাওনা টাকা চেয়েও না পেয়ে,১৪ সেপ্টেম্বর চেক ডিসঅনার মামলা করেন গ্রীস প্রবাসী। প্রায় দুই মাস পর সৌদি প্রবাসীর মেয়ে বাদি হয়ে ধর্ষণ মামলা করায়, দীর্ঘদিন পালিয়ে থেকেছেন দ্বীন ইসলাম।

সৌদি প্রবাসীর পরিবার বলছে, অল্প কিছু টাকার জন্য তাদের নামে মামলা হয়েছে, সৌদি প্রবাসীর মেয়ে পপি আক্তার জানায়,অশ্লীল ভিডিও ভাইরাল করার কথা বলে তার সাথে শারিরীক সম্পর্ক করা হয়েছে।

আমেনা ট্রেডাসের মালিক গ্রীস প্রবাসী দ্বীন ইসলাম বলেন, টাকা না দেয়ার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা দেয়া হয়েছে। যা রিপোর্টে প্রমানীত হয়নি।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন জানান, মামলাটির চুড়ান্ত রিপোর্ট পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে, শিগগিরই প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানান, পুলিশ কর্মকর্তা।

গ্রীস প্রবাসী তার টাকা ফেরতসহ মিথ্যা মামলা থেকে মুক্তি চায়,অন্যদিকে সৌদি প্রবাসীর মেয়ে ধর্ষণ মামলার সঠিক বিচার চায়। তবে, সঠিক তদন্ত সাপেক্ষে দুই পরিবার যেন সুষ্ঠু বিচার পায় সে  প্রত্যাশা করছেন এলাকাবাসী।

মেহেদী হাসান, মাদারীপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button