Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কানাডায় বাংলাদেশি অভিবাসীদের ডাটাবেস

অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাস কানাডায় বাংলাদেশি অভিবাসীদের ডাটাবেস তৈরির কার্যক্রম শুরু করেছে। নিবন্ধের ফর্ম দূতাবাসের ওয়েব সাইডে যুক্ত করা হয়েছে।

হাই কমিশনার ড খলিলুর রহমান জানান, এই তালিকায় শুধু বাংলাদেশি-কানাডিয়ানই নয়; পর্যায়ক্রমে অন্যান্য ক্যাটাগরির অভিবাসীরাও যুক্ত হবেন। যেমন, কানাডায় অধ্যয়নরত বাংলাদেশের আন্তর্জাতিক শিক্ষার্থী।

তিনি বলেন, প্রবাসীদের ডাটাবেসটি করতে পারলে গবেষণা থেকে শুরু করে নানা ভাবে উপকার পাওয়া যাবে। জানা যাবে, কোন পেশার কতজন বাংলাদেশি রয়েছেন।

তাদের জ্ঞান, দক্ষতা এবং সফলতার উপর ভিত্তি করে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় অবদান রাখতে অর্থবহ হবে। এই প্রশংসামূলক ও মূল্যবান কাজটিতে সকল প্রবাসীদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন ড খলিলুর রহমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button