Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

একুশে ফেব্রুয়ারির স্বীকৃতি চেয়ে জাস্টিন ট্রুডোকে ডলির চিঠি

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ফেডারেল সরকার পর্যায় থেকে স্বীকৃতি দেয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে চিঠি দিয়েছেন কানাডায় বসবাসকারী, নিউ ডেমোক্রেটিক পার্টির এমপি ডলি বেগম। শুক্রবার তিনি ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে তিনি জানান, একুশে ফেব্রুয়ারি,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশিদের জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন নয়, বরং বিশ্বজুড়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় একুশে এক বিশাল প্রেরণা। ১৯৫২ তে বাংলাদেশের মানুষ বুকের রক্তে যে ইতিহাস রচনা করেছেন, প্রতি বছর বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, সে ইতিহাসেরই আন্তর্জাতিক স্বীকৃতি।

পুরো কানাডা জুড়ে বাংলাদেশিসহ নানান ভাষার মানুষ স্মৃতিকথা, কবিতা, গান, নাচসহ শিল্প আর সাহিত্যের নানান উপাদানের সমন্বয়ে এ দিনটি উদযাপন করেন।

তিনি বলেন, ফেডারেল মন্ত্রী বিল ব্লেয়ার এবং নাথানিয়েল আরস্কিন-স্মিথের কাছে, তার অনুরোধের প্রতি সমর্থন চেয়ে চিঠি দিয়েছেন। এ বছর কানাডা সরকার এ গুরুত্বপূর্ণ দিনটিকে কানাডাজুড়ে স্বীকৃতি দেবেন বলে আশাবাদী।

সংশ্লিষ্ট খবর

Back to top button