Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাংলাদেশির কাছ থেকে মালয়েশিয়া পুলিশের ঘুষ নেয়ার অভিযোগ

মালয়েশিয়ায় বাংলাদেশি যাত্রীর কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে। বিমানবন্দরের কাছে ঘুষ দাবির ভাইরাল হওয়া ভিডিওটি এখন তদন্ত করছে দেশটির পুলিশ।

দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গেলো বুধবার পুলিশের ঘুষ নেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পরিচয় প্রকাশ না করে এক ট্যাক্সিচালক তামিল ভাষায় পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ করেন।

তিনি বলেন, বাংলাদেশি এক যাত্রীর কাছ থেকে ঘুষ নিয়েছে পুলিশ। ওই যাত্রী মালয়েশিয়ায় কয়েক মাস বেকার থাকার পরে দেশে ফিরে যেতে বিমানবন্দরে এসেছিলেন।

ট্যাক্সিচালক জানান, পুলিশ সদস্যরা কুয়ালালামপুর-সেলাঙ্গর সীমান্তে এক চেকপোস্টে তার গাড়ি থামায়। গাড়িতে থাকা ওই বাংলাদেশি যাত্রী তার সব নথিপত্র পুলিশকে দেখিয়েছিল। তার সব কাগজপত্র ঠিকঠাক গোছানো থাকলেও পুলিশ তার কাছে ঘুষ দাবি করে।

ট্যাক্সিচালক আরও জানান, তার গাড়িতে থাকা বাংলাদেশি যাত্রী মালয়েশিয়ায় কয়েক মাস ধরে বেকার অবস্থায় ছিলেন। ব্যাপক অর্থকষ্টে থাকা মানুষটির কাছ থেকে এভাবে ঘুষ নেওয়া ‘নির্মম’ বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসান বলেন, ‘ঘটনাটি ভীষণ দুঃখজনক। কিন্তু, এই ধরনের ঘটনা নতুন নয়। একজন বাংলাদেশি নাগরিক যার কাছে দেশে ফেরার সব বৈধ কাগজপত্র আছে, কোভিড-১৯ নেগেটিভ সনদও আছে, তারপরেও তার কাছে পুলিশ প্রকাশ্যে ঘুষ চাইছে। এর কারণ পুলিশ জানে লোকটা বাংলাদেশি এবং বাংলাদেশিদের সঙ্গে অন্যায় করলে সাধারণত কিছু হয় না।’

সংশ্লিষ্ট খবর

Back to top button