Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

সুদানে ‘জয় বাংলা ভলিবল টুর্নামেন্ট’

সুদানের উনামিড শান্তিরক্ষা মিশনে হয়ে গেল, ‘জয় বাংলা ভলিবল টুর্নামেন্ট’। সোমবার ফাইনালে মিশরকে ২-১ ব্যবধানে হারায়, প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র সামোয়া।

বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের আয়োজনে, বঙ্গবন্ধু ক্যাম্প মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ দ্বিতীয় রানারআপ আর জিবুতি তৃতীয় রানারআপ। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন, টুর্নামেন্টের উনামিড মিশনের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার ও পুলিশ চিফ অফ স্টাফ জেনারেল আহমাদো মান্না।

তিনি চ্যাম্পিয়ন ট্রফি এবং অংশগ্রহণকারী প্রতিটি দলকে, মুজিব বর্ষের লোগো সম্বলিত পদক পড়িয়ে দেন। গেলো ২২ জানুয়ারি ‘জয় বাংলা ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ১০ দিনের এই ভবিবল টুর্নামেন্ট, বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে প্রথম আয়োজন।

শান্তিরক্ষা মিশনে থাকা সাতটি দেশের প্রতিযোগীরা এ টুর্নামেন্টে অংশ নেন। দেশগুলো হল- বাংলাদেশ, জিবুতি, মঙ্গোলিয়া, জর্ডান, মিশর, গাম্বিয়া ও সামোয়া।

সংশ্লিষ্ট খবর

Back to top button