Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্র কাউন্সিল নির্বাচনে চার বাংলাদেশির পরাজয়

যুক্তরাষ্ট্রে কাউন্সিল নির্বাচনে চার বাংলাদেশি পরাজিত হয়েছে। এ নির্বাচনে পরাজিত বাংলাদেশি প্রার্থীরা হলেন, মৌমিতা আহমেদ, সোমা এস সাঈদ, দিলিপ নাথ ও মুজিব ইউ রহমান।

নির্বাচনে একটি পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে চারজন বাংলাদেশি, দুইজন ভারতীয় ও দুইজন যুক্তরাষ্ট্রের। মঙ্গলবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে সিটি ডিস্ট্রিক্ট-২৪-এর কাউন্সিলর হিসেবে জেমস এফ জিনারিওকে বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনে মোট ভোটের সংখ্যা ৫ হাজার ৫৩৩টি। এর মধ্যে জেমস এফ জিনারিও পেয়েছেন ৩ হাজার ৩০৬ ভোট, মৌমিতা আহমেদ পেয়েছেন, ৮৬২ ভোট, সোমা এস সাঈদ ৪৭৫ ভোট, দীপ্তি শর্মা ২৭৪ ভোট, দিলিপ নাথ ২৪০ ভোট, নীতা জাইন ১৭২ ভোট, মুজিব ইউ রহমান ১২৩ ভোট এবং মাইকেল আর্ল ব্রাউন পেয়েছেন ৭৪ ভোট।

সংশ্লিষ্ট খবর

Back to top button