Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

জানুয়ারিতেই দ. আফ্রিকায় ৬ বাংলাদেশি খুন

চলতি বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্সড্রপ শহর সংলগ্ন এলাটন এলাকায় ডাকাতের গুলিতে নজরুল ইসলাম নামে এক বাংলাদেশিকে হত্যা করা হয়।

সন্ত্রাসীরা ডাকাতি করতে দোকানে প্রবেশ করে। এসময় তাদের বাঁধা দিলে ডাকাতরা নজরুলের কপালে তিন রাউন্ড গুলি করলে, ঘটনাস্থলেই তিনি মারা যান। এর একদিন পরেই ফ্রি স্টেইট প্রদেশের বেলকম শহরের থাবং এলাকায়, ডাকাতের গুলিতে মর্মান্তিকভাবে খুন হয়, আবুল কালাম নামে আরেক বাংলাদেশি।

এছাড়া, জোহানেসবার্গের নাইজেল এলাকায় ডাকাতদের গুলিতে, আব্দুল হক নামে আরেক বাংলাদেশি নিহত হন। দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশে ডাকাতের ছুরিকাঘাতে খুন হন, আসাদ নামে আরও এক বাংলাদেশি।

জোহানেসবার্গে দুর্বৃত্তরা, বাংলাদেশি দুই ভাই জাহাঙ্গীর আলম ও মনির হোসেনকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান, আর মনিরকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানোর পর, চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button