Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

আমিরাতে ভ্রমণ ভিসায় গিয়ে কাজের সন্ধানে হাজারো তরুণ

বাংলাদেশিদের জন্য দীর্ঘ ৯ বছর বন্ধ সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার। তবে ভ্রমণ ভিসায় গিয়ে দেশটিতে কাজের সন্ধান করছেন হাজার হাজার তরুণ।

খোঁজ নিয়ে জানা যায়, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র নিয়ে গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম থেকে মাত্র একজন নারী আরব আমিরাতে প্রবেশ করলেও, ভ্রমণ ভিসাধারীদের ক্ষেত্রে পরিসংখ্যান সম্পূর্ণ ভিন্ন।

গত জানুয়ারি মাসে আমিরাত ভ্রমণে গেছেন ৫ হাজার ৩০০ যাত্রী। তাই ভবিষ্যতে বাংলাদেশি শ্রমবাজারে এর বিরূপ প্রভাব পড়বে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

এদিকে, কমিউনিটির নেতারা দাবি করছেন, ভ্রমণে আসা ব্যক্তিদের ৭০ শতাংশ ভিসার ধরন পরিবর্তন করে কাজের ভিসা নিচ্ছেন। তাই ভ্রমণকারীদের নিয়ে ভবিষ্যতে ঝুঁকি বাড়তে পারে বলেও মনে করছেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button