বিশ্ববাংলা
নিউইয়র্কে বাংলাদেশি তরুণের লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা এলাকা থেকে, জিমাম চৌধুরী নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার হিল সাইড এভিনিউয়ের নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, জিমামের বন্ধুরা অনেকবার তার বাসার দরজায় ধাক্কা দেন। তাকে মোবাইল ফোনে না পেয়ে তারা পুলিশকে জানান। পরে পুলিশ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহতের নিকটাত্মীয় রহমান মাহবুব জানান, জিমাম তার পরিবারের সঙ্গে বাংলাদেশে গিয়েছিলেন। কিছুদিন আগে একাই নিউইয়র্কে ফিরে আসে।
নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র পুত্র জিমাম। জেড চৌধুরী জুয়েল ও তার পরিবারের সদস্যরা এখন বাংলাদেশে আছেন।



