Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কানাডার ম্যানিটোবা প্রদেশে, নিখোঁজের ১৮ দিন পর সামিউজ্জামান নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে, দেশটির পুলিশ। রাজধানী উইনিপেগের রেড রিভার নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সামি ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কম্পিউটার বিজ্ঞানের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি, তিনি ম্যানিটোবায় বাইসন ট্রান্সপোর্ট নামে একটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে, খণ্ডকালীন চাকুরি করতেন।

পুলিশ জানায়, গেলো ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সামি। তার বন্ধুরা বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করে তাকে পায়নি। পরে ২০ জানুয়ারি তারা পুলিশকে বিষয়টি জানায়।  তবে, মৃত্যুর কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।

রেড রিভার নদীর কাছেই বাংলাদেশি বন্ধুদের সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন সামি। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। বাবার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button