বিশ্ববাংলা
পাপুলের ৪ বছরের জেল, ১৯ লক্ষ দিনার অর্থদণ্ড

কুয়েতে বাংলাদেশের সাংসদ পাপুলসহ, অন্যান্যদের ৪বছরের জেল ও ১৯ লক্ষ (কুয়েতি দিনার) অর্থদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আবদুল্লাহ আল ওসমান এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।
আল-কাবাস ও আল-রাইয়ের খবরে বলা হয়, পাপুলের কাজে সহায়তাকারী হিসাবে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জারাহ এবং কুয়েতি দুই কর্মকর্তাকেও চার বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ওই দুই কর্মকর্তা ছিলেন পাপুলের বিভিন্ন কাজের মধ্যস্থতাকারী এবং এজেন্ট।
পাপুলসহ দণ্ডিত প্রত্যেককে ১৯ লাখ কুয়েতি দিনার অর্থদণ্ড দেওয়া হয়েছে ওই রায়ে। এ মামলার অভিযোগ থেকে খালাস দিয়েছে কুয়েতের দুই পার্লামেন্ট সদস্য সাদুন হাম্মাদ আল-ওতাইবি এবং সালাহ আবদুলরেদা খুরশিদকে।



