Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

বাইডেন প্রশাসনে আরেক বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে যুক্ত হয়েছেন, আরেক প্রবাসী বাংলাদেশি ফারাহ আহমেদ। যুক্তরাষ্ট্রের কৃষি মন্ত্রণালয়ের অধীন পল্লী উন্নয়ন সচিবালয়ের আন্ডার সেক্রেটারির চিফ অব স্টাফ পদে তিনি নিয়োগ পেয়েছেন।

ফারাহ আহমেদ নরসিংদীর সন্তান, ওয়াইয়োর একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাতলুব আহমেদ এবং ড. ফেরদৌস আহমেদের মেয়ে ফারাহ, বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল বাতেন খানের নাতনী।

যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর, নিউজার্সির প্রিন্সটন থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেয়া ফারাহ, এর আগে কনজুমার এডুকেশনের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং কনজুমার ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরোর, চিফ অপারেটিং অফিসারের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইউএসডিএ তেও কাজ করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button