ইমিগ্রেশন সমস্যা সমাধানের আশা যুক্তরাষ্ট্র প্রবাসীদের

যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট অবৈধ প্রবাসীদের জন্য কাজ করবেন এমন প্রত্যাশা বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতাকর্মীদের। দেশটিতে প্রবাসীদের ইমিগ্রেশন সমস্যা সমাধানের আশাও করেন তারা। এছাড়াও প্রবাসে বসবাসরত বাংলাদেশিরা রাজনীতির সাথে যুক্ত হবেন বলেও জানান।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। পাশাপাশি প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কামালা হ্যারিস।
যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট, অবৈধ প্রবাসীদের জন্য কাজ করবেন এমন আশা দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। ইমিগ্রেশনের সকল সমস্যা সমাধানের পাশাপাশি, যুক্তরাষ্ট্রে প্রবেশের নতুন পরিকল্পনা গ্রহণ করবেন প্রেসিডেন্ট জো বাইডেন, দাবী প্রবাসীদের।
বাংলাদেশের রাজনীতির মত যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসীদের, নতুন ধারার রাজনীতির সাথে যুক্ত হওয়ার পরামর্শ দেন, তারা। করোনাভাইরাস সংকট মোকাবেলায়, কেন্দ্রীয় পদক্ষেপ জোরদারসহ, বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্ট বাইডেন কাজ করবেন।
যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট প্রবাসবান্ধব হবেন এমন প্রত্যাশা সেদেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতাকর্মীদের।
মাসুদ রানা, বাংলা টিভি



