Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

গৃহকর্মী ভিসা চালু করেছে কুয়েত

বাংলাদেশ, ভারত, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার গৃহকর্মীর ভিসা চালু করেছে কুয়েত। সরকারি সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

কুয়েতের নাগরিকরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, গৃহকর্মীদের আনতে ভিসা পাওয়ার জন্য, বিভিন্ন শ্রম সংস্থার মাধ্যমে আবেদন করলে, এ অনুমোদন দেয় কুয়েত সরকার।

দেশটির জাতীয় দৈনিক আরব টাইমস ও আল আনবা প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, বাণিজ্যিক বিমান পুনরায় চালু করায়, সুপ্রিম কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, নেপাল থেকে সরাসরি বিমানের মাধ্যমে, শুধু গৃহকর্মী প্রবেশ করতে দেয়া হবে।

ছুটিতে আটকেপড়া গৃহকর্মীদের প্রথমে শ্রীলঙ্কান এরপর বাংলাদেশ ও নেপালে চলতি মাসের শেষের দিকে প্রথম বিমানটি গৃহকর্মী নিয়ে আসবে। এরপর বাংলাদেশ ও নেপালের গৃহকর্মীদের সরাসরি কুয়েতে প্রবেশের কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button