Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিশ্ববাংলা

গ্রীসে অগ্নিকাণ্ডের শিকার বাংলাদেশিদের মানবেতর দিনযাপন

বৈশ্বিক করোনা মহামারীতে যখন সারাবিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ের মুখে, তখনও প্রবাসীরা দেশের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। প্রবাসে থাকা বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা সচল রেখেছেন দেশের অর্থনীতির চাকা। সম্প্রতি গ্রীসের অলগা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায়, সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়েছেন, সেখানে কৃষিকাজের সাথে যুক্ত, প্রবাসী বাংলাদেশিরা।

কৃষিনির্ভর হওয়ায় গ্রীসের অলগা গ্রামের সবাই মাঠে কাজ করেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কারো প্রানহানি না হলেও, সর্বস্ব হারিয়ে পুরোপুরি অসহায় হয়ে পড়েছেন, প্রবাসী বাংলাদেশিরা।

সেখানকার প্রবাসী বাংলাদেশিরা কোন ধরণের ফরমালিন প্রয়োগ ছাড়াই স্থানীয় ফসলের পাশাপাশি বাংলাদেশি সকল প্রকার শাকসবজি চাষ করছেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা চাষ করছেন, কাঁচা মরিচ, মূলা, ফুলকপি, আলুসহ দেশীয় সকল প্রকার সবজি ও ফলমূল।

তিনবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রবাসীরা নিজেদের সর্বস্ব হারিয়ে, তরতাজা শাক-সবজি গ্রীসসহ ইউরোপের অনেক দেশে সরবরাহ করছেন। কিন্তু এসব রেমিটেন্স যোদ্ধারা মানবেতর দিনযাপন করছেন সেখানে। নানা রকম প্রাকৃতিক দুর্যোগ এবং আবহাওয়ার প্রতিকূলতা মোকাবিলা করে, বাংলাদেশিদের টিকে থাকতে হচ্ছে প্রবাসে।

কষ্ট করে সামান্য কিছু অর্থের বিনিময়ে দিনের পর দিন অনাহারে দিন কাটালেও সামনে ঘোর অন্ধকার দেখছেন তারা।

জাকির হোসাইন, গ্রীস প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button